Connect with us
ফুটবল

ইন্টারকে কাঁদিয়ে প্রথমবারের মতো পিএসজির ইউরোপ জয়

PSG won UEFA champions league
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়। ছবি- সংগৃহীত

মেসি-নেইমার-এমবাপ্পের মত কত তারকা পিএসজিতে এলো আর গেল, তবে চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত সাফল্য পাননি কেউই। এক পর্যায়ে ক্লাব ছাড়তে শুরু করেন বড় সকল তারকা। তবে এবার এক তরুণ দল নিয়েই বাজিমাত করল প্যারিসের এই ক্লাব। প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেল তারা।

গতকাল শনিবার মধ্যরাতে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। এদিন জোড়া গোল ও অ্যাসিস্টে রেকর্ডবুকে নাম তুলেছেন ১৯ বছর বয়সী ফরসি মিডফিল্ডার ডিজায়ের দুয়ে। ম্যাচের বাকি তিন গোল এসেছে আশরাফ হাকিমি, খিচা কাভারাৎস্খেলিয়া ও মায়ুলুর পা থেকে।

ইউরোপের মেজর কোন ট্রফি জয় বলতে ১৯৯৫-৯৬ মৌসুমে উয়েফা কাপ জিতেছিল পিএসজি। অবশ্য সেই টুর্নামেন্ট বর্তমানে আর নেই। এছাড়া উয়েফা ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ ও উয়েফা কনফারেন্স লিগের মতো কোন শিরোপা জয়ের অভিজ্ঞতা নেই পিএসজির। এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতল ফরাসি ক্লাবটি।




আরও পড়ুন:

» ফাহমিদুল প্রবাসী নয়, বাংলাদেশি— ডিফেন্ডার ইসা ফয়সাল

» ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে রুখে দিল বাংলাদেশ


 

মিউনিখের এই মাঠে ফাইনাল খেলা হলেই নাকি নতুন কোনো দল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে। অলিখিত সেই নিয়মই যেন আবার ধরে রাখল পিএসজি। ইন্টার মিলানকে ৫-০ গোলে পরাজিত করে নিজেদের ট্রফি ক্যাবিনেটে পিএসজি যোগ করল নতুন এক শিরোপা। সেইসঙ্গে ফ্রেঞ্চ লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপের পর নিশ্চিত হলো তাদের ট্রেবল শিরোপাও। 

তরুণ দলকে গুছিয়ে শক্তিশালী বিভাগে পরিণত করেছেন কোচ লুইস এনরিকে। ৫৫ বছর বয়সী এনরিকে ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ, যিনি দুটি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জয়ের কীর্তি গড়েছেন। এর আগে ২০১৫ সালে বার্সেলোনার হয়ে জিতেছিলেন ট্রেবল। এতদিন এই অর্জনের একক মালিক ছিলেন গার্দিওলা। দুজনই স্পেন ও বার্সেলোনার সাবেক ফুটবলার, জাতীয় দল ও ক্লাবে খেলেছেন একসঙ্গে।

ক্রিফোস্পোর্টস/১জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল