Connect with us
ক্রিকেট

শরিফুলের চোটে ভুগেছে বাংলাদেশ, কারণ জানালেন লিটন

Litton Das talk about Shoriful Islam
শরিফুল ইসলাম ও লিটন দাস। ছবি- সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে পাকিস্তান। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশকে ৫৭ রানে পরাজিত করেছে স্বাগতিকরা। এতে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে লিটন কুমার দাসের দল।

এদিন ম্যাচের শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে কুঁচকির ইনজুরিতে পড়েছেন পেসার শরিফুল ইসলাম। ফলে মাত্র তিন বল করেই মাঠ ছাড়তে হয় তাকে। এতে করে বোলার সংকটে পড়ে বাংলাদেশ দল। যার কারনে বাংলাদেশকে পিটিয়ে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান।

এর আগে ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এবার ম্যাচের মাঝেই শরিফুল ইসলামের অনুপস্থিতি বেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক লিটন দাস বললেন, ‘আমার মতে, যখন শরীফুল চোটে পড়ল, মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে গেছে। কারণ আমরা জানি, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে।’




আরও পড়ুন:

» বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার, সিরিজ পাকিস্তানের

» ফিফটি হাকিয়ে একাধিক বিশ্বরেকর্ড গড়লেন তানজিম সাকিব


এদিন প্রথম ১৪ ওভারে ১৫৫ রান তুলেছিল পাকিস্তান। সেখান থেকে আরও বড় সংগ্রহ গড়ার সুযোগ থাকলেও ২০১ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। লিটন বলেন, ‘তবু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। এই উইকেটে ২০০ রান কেনো, আমি যে কোনো রানের জন্য ব্যাটিং করতে চাইব। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটি করতে পারিনি।’

তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তাই ক্রিকেটারদের সঙ্গে বসে মানসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চান লিটন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’

ক্রিফোস্পোর্টস/৩১মে২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট