Connect with us
ক্রিকেট

ফিফটি হাকিয়ে একাধিক বিশ্বরেকর্ড গড়লেন তানজিম সাকিব

Tanzim Hasan Sakib
তানজিম হাসান সাকিব। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের মতো গতকাল রাতে দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাট করে ২০১ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। তবে এদিন প্রথম ম্যাচের তুলনায় আরো বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে বাংলাদেশকে। ৫৭ রানে পরাজয়ের ম্যাচে টাইগাররা অলআউট হয়েছে ১৪৪ রানে।

গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল সফরকারী বাংলাদেশ। যেখানে বাজে ধরনের ব্যাটিং ব্যর্থতায় রীতিমতো নাস্তানাবুদ হয়েছে লিটন দাসের দল। নিজেদের ব্যাটিং ইনিংসে প্রাপ্তি বলতে ছিল শুরুর দিকে তানজিদ হাসান তামিমের ১৯ বল ৩৩ রান। আর শেষ দিকে তানজিম সাকিবের ফিফটি।

ইনিংসের ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে যেন স্বীকৃত ব্যাটারদের খেলা সেখানে এই টাইগার পেসার। এদিন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন তানজিম সাকিব। শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন ৩১ বলে ৫০ রান করে। তার এই ইনিংস কেবল পরাজয়ের ব্যবধান কমায়নি; বরং গড়েছে একাধিক বিশ্বরেকর্ড।




আরও পড়ুন:

» বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার, সিরিজ পাকিস্তানের

» চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (৩১ মে ২৫)


প্রথমত, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ৯ নম্বর বা তার নিচে ব্যাটিংয়ে নেমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি হাঁকানোর কীর্তি গড়লেন তানজিম। এর আগে যা করতে পারেননি কেউ।

দ্বিতীয়ত, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ৯ নম্বর বা তার নিচে ব্যাটিংয়ে নেমে এক ইনিংসে সর্বোচ্চ ৫ ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েছেন তানজিম সাকিব।

তৃতীয়ত, ৯ নম্বর বা তার নিচে ব্যাটিংয়ে নেমে রান তাড়া করার সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি হাঁকানো বিশ্বের একমাত্র ক্রিকেটার এখন তানজিম সাকিব।

এছাড়া বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ৯ নম্বর বা তার নিচে নামা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদের ৩১ রানের রেকর্ড ভেঙে ৫০ রানের ইনিংস খেললেন সাকিব। এছাড়া এদিন বল হাতেও ৩৬ রান খরচ করে ২ উইকেট শিকার করেছিলেন এই টাইগার পেসার।

ক্রিফোস্পোর্টস/৩১মে২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট