Connect with us
ক্রিকেট

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরলেন মিরাজ

Bangladesh vs Pakistan_Toss
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি- পিসিবি

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। তবে এবারও টস জিততে পারলেন না বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। গত আরব আমিরাত সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরুর পর এখন পর্যন্ত কোনো টস জিততে পারেননি টাইগারদের নতুন টি-টোয়েন্টি দলপতি।

আজ শুক্রবার (৩০ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।

প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে আজ একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন সহ-অধিয়ানক শেখ মেহেদি। তার পরিবর্তে দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ।



গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে খেলেছিলেন মিরাজ। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টুর্নামেন্ট সেরা হয়েও জায়গা পাননি সবশেষ আরব আমিরাত সিরিজে। তবে পাকিস্তান সিরিজে সৌম্য সরকারের পরিবর্তে ডাক পান এই অলরাউন্ডার।


আরও পড়ুন :

» বিসিবির নতুন সভাপতি কে এই বুলবুল?

» বাংলাদেশকে সিরিজ বাঁচাতে পাকিস্তানের মাটিতে গড়তে হবে ইতিহাস


এদিকে পাকিস্তান দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন তারকা ওপেনার ফখর জামান। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন সাহিবজাদা ফারহান

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ : সালমান আলী আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান আলী।

ক্রিফোস্পোর্টস/৩০মে২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট