Connect with us
ক্রিকেট

মনোনয়ন বাতিল, বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক

Nomination rejected, Farooq loses BCB president post
ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হলেও তিনি পরিচালকদের দ্বারা নির্বাচিত ছিলেন। তার এই পরিচালক মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর ফলে বিসিবির পরিচালক পদ হারালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক।

আজ বৃহস্পতিবার (২৯ মে) রাতে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি। এর ফলে বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা হারিয়েছেন তিনি। অর্থাৎ বিসিবি সভাপতির পদ এখন শূন্য এবং এই পদে নতুন কেউ দায়িত্বে আসবেন।

মূলত ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বিসিবির আট পরিচালক। যার মধ্যে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমও আছেন। তাদের এই অনাস্থা এবং বিপিএল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিবেদনের ভিত্তিকে তাকে তার মনোনয়ন প্রত্যাহার করেছে এনএসসি।




আরও পড়ুন :

» পাঞ্জাবকে হারিয়ে ৯ বছর পর আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু

» মাঠে ফিরছেন তাসকিন, খেলবেন শ্রীলঙ্কা সিরিজে?


মূলত ফারুক আহমেদের বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। অভিযোগের জের ধরে গত কয়েকদিন ধরে তার পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। এমনকি তার দায়িত্ব পালন নিয়ে সরকারও ছিল না। এরই মধ্যে গতকাল (২৮ মে) তাকে ডেকে নিয়ে পদে রাখতে না চাওয়ার বিষয়টি জানিয়ে দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যদিও বিনা কারণে পদ ছাড়তে অস্বীকৃতি জানান তিনি। অবশেষে কারণ উল্লেখ করেই তাকে অপসারণ করল এনএসসি।

ফারুকের পর পরবর্তী বিসিবি সভাপতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের। তার কাঁধেই উঠতে পারে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব। অবশ্য আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আমিনুলকে সভাপতি নির্বাচিত করতে হলে বেশ কয়েকটি ধাপ পেরোতে হবে।

বিসিবির সভাপতি হতে হলে সবার আগে কাউন্সিলর হতে হবে আমিনুলকে৷ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি জানিয়েছেন, ইতোমধ্যে আমিনুলকে কাউন্সিলর মনোনয়ন দেওয়া হয়েছে। এরপর ধাপে ধাপে জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবি পরিচালকরা তাকে সভাপতি হিসেবে মনোনীত করলেই নতুন সভাপতি হতে পারবেন এই সাবেক।

ক্রিফোস্পোর্টস/২৯মে২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট