Connect with us
ক্রিকেট

আইপিএল ২০২৫ : প্লে-অফে কে কার প্রতিপক্ষ, ম্যাচ কবে কখন?

IPL_2025
আইপিএল ট্রফি। ছবি- সংগৃহীত

ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলতি আসরের প্লে-অফ লাইনআপ। লিগ পর্বের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টকে পরাজিত করে টুর্নামেন্টের কোয়ালিফায়ার নিশ্চিত করার পাশাপাশি সকল দলের প্রতিপক্ষ ঠিক করেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আজ থেকে শুরু হবে প্লে-অফের ম্যাচ। যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুদল পাঞ্জাব কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে। সমান ১৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে পাঞ্জাব এবং বেঙ্গালুরু।

পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে গুজরাট টাইটান্স। তারা লড়বে এলিমিনেটর ম্যাচে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে টেবিলের চতুর্থ অবস্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে পরাজিত দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। আর জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব ও বেঙ্গালুরুর মধ্যকার পরাজিত দল।




আরও পড়ুন:

» এক বছর পর ফিরেই বাংলাদেশকে কাঁদিয়ে যা বললেন হাসান

» রিশাদ ম্যাচ উইনার, তবে এখনও আছেন শেখার প্রক্রিয়ায় : মুশতাক


 

এরপর প্রথম এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দুই দল নিয়ে ৩ জুন অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল ম্যাচ।

প্লে-অফ ম্যাচের সময়সূচি:

কোয়ালিফায়ার ১ (২৯ মে, রাত ৮ টায়) 
পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
 
এলিমিনেটর (৩০ মে, রাত ৮ টায়) 
গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
 
কোয়ালিফায়ার ২ (১ জুন, রাত ৮ টায়)
কোয়ালিফায়ার ১-এর পরাজিত দল বনাম এলিমিনেটর জয়ী দল
 
ফাইনাল  (৩ জুন, রাত ৮ টায়) 
কোয়ালিফায়ার ১ এবং কোয়ালিফায়ার ২ এর জয়ী দল

ক্রিফোস্পোর্টস/২৯মে২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট