Connect with us
ক্রিকেট

ভালো শুরুর পর পথ হারাল বাংলাদেশ, বড় সংগ্রহ পাকিস্তানের

Bangladesh vs Pakistan
বাংলাদেশ বনাম পাকিস্তান। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে বড় পুঁজি পেয়েছে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলেই উইকেট তুলে নেন শেখ মেহেদি। তার হাতেই ক্যাচ তুলে দিয়ে গোল্ডেন ডাক মেরে ফেরেন পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আইয়ুব। এর পরের ওভারেই আঘাত হানেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলেই তুলে নেন ফখর জামানের উইকেট। এলবিডব্লিউর শিকার হয়ে ১ রান করে ফেরেন এই বিধ্বংসী ওপেনার।

দারুণ শুরুর পর মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সালমান আগা ও মোহাম্মদ হারিস মিলে প্রাথমিক বিপত্তি সামাল দেন। তৃতীয় উইকেট জুটিতে ৩১ বলে ৪৮ রান যোগ করেন তারা। এই জুটি ভাঙেন তানজিম সাকিব। ক্যাচ আউটের শিকার হয়ে ১৮ বলে ৩১ রান করে ফেরেন এই ব্যাটার।




আরও পড়ুন :

» প্রথম ওভারেই উইকেট, টি-টোয়েন্টিতে শরিফুলের নতুন মাইলফলক

» আইপিএল ২০২৫ : বৃষ্টিতে কোয়ালিফায়ার ভেসে গেলে ফাইনালে উঠবে কারা?


এরপর হাসান নাওয়াজ ও সালমান আগা আরও মারকুটে ব্যাটিং শুরু করেন। পঞ্চম উইকেটে ৩৪ বলে ৬৫ রান যোগ করেন তারা। ইনিংসের ১২তম ওভারের শেষ বলে সালমানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাসান মাহমুদ। ৩৪ বলে ৮ চার ও ১ ছক্কার মারে ৫৬ রান করে ফেরেন পাকিস্তান দলপতি।

এরপর হাসানকে ফেরান রিশাদ। ২২ বলে ৪৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে ফেরেন এই ইনফর্ম ব্যাটার। এরপর বাংলাদেশের ট্রাম্পকার্ড হিসেবে আবির্ভূত হন শামিম পাটোয়ারি। বিপজ্জনক খুশদিল শাহকে সেট হওয়ার আগেই স্টাম্পড আউট করে ফেরান এই স্পিনার। ১০ বলে ৫ রান করে ফেরেন এই অলরাউন্ডার।

শামিমের উইকেট নেওয়ার পর কিছুটা চাপে পড়েছিল পাকিস্তান। তবে শেষদিকে শাদাব খানের ২৫ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংসে ভর করে দুইশ পার করে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ৩ ওভারে ৩২ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন। একটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদি, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শামিম হাসান। এদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলে রিশাদ। ৪ ওভারে ৫৫ রান দিয়েছেন এই লেগস্পিনার।

ক্রিফোস্পোর্টস/২৮মে২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট