Connect with us
ক্রিকেট

আইপিএল ২০২৫: কোয়ালিফায়ার ম্যাচে বৃষ্টি হলে ফাইনালে উঠবে কারা?

IPL 2025_Play-offs
আইপিএলের প্লে-অফ পর্ব শুরু হচ্ছে কাল। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর এবারের আসরের লিগ পর্বের খেলা শেষ হয়েছে গতকাল। এবার শুরু হতে যাচ্ছে প্লে-অফের খেলা। আগামীকাল ২৯ মে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। এরপর ৩০ মে প্রথম এলিমিনেটর এবং ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের আসরের লিগ পর্ব শেষে প্লে-অফ নিশ্চিত করেছে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটানস ও মুম্বাই ইন্ডিয়ানস। পাঞ্জাব ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে কোয়ালিফায়ারে উঠেছে বেঙ্গালুরু। আর গুজরাট ১৮ পয়েন্ট নিয়ে তিনে থেকে এবং মুম্বাই ১৬ পয়েন্ট নিয়ে চারে থেকে এলিমিনেটর খেলবে।

তবে এবারের আইপিএলে প্লে-অফের প্রথম দুই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তাই প্রশন উঠেছে, বৃষ্টিতে বা অন্য কোনো কারণে প্রথম কোয়ালিফায়ার কিংবা এলিমিনেটরের ম্যাচ পরিত্যক্ত হলে পরের রাউন্ডে কারা উঠবে?




আরও পড়ুন :

» মিরপুরে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা, বড় লিডের আশায় বাংলাদেশ

» ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা করল বাংলাদেশ, থাকছেন যারা


আইপিএলের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্লে-অফের কোনো ম্যাচে ফলাফল না আসলে লিগ পর্বে ওপরে থাকা দলটি পরের রাউন্ডে উঠবে।

এই ধারা অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব ও বেঙ্গালুরুর ম্যাচটি ভেস্তে গেলে শীর্ষে থাকা পাঞ্জাব সরাসরি ফাইনালে উঠবে। আর বেঙ্গালুরুকে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে। অন্যদিকে এলিমিনেটর ম্যাচে ফলাফল না পাওয়া গেলে তিনে থাকা গুজরাট দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠবে এবং বাদ পড়বে মুম্বাই।

এছাড়া ফাইনালেও কোনো ফলাফল না আসলে একইভাবে বিজয়ী নির্ধারিত হবে। সেক্ষেত্রেও লিগ পর্বে সবার ওপরে থাকা পাঞ্জাবই চ্যাম্পিয়ন হবে।

ক্রিফোস্পোর্টস/২৮মে২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট