Connect with us
ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতা স্বীকার করলেন লিটন, দিলেন ঘুরে দাঁড়ানোর বার্তা

Litton Das
লিটন দাস। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভালোভাবে শুরু করতে পারল না বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৩৭ রানে পরাজিত হয়েছে টাইগাররা। এতে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়েছে লিটন কুমার দাসের দল।

গতকাল বুধবার রাতে আগে ব্যাট করতে নেমে ২০১ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। যেখানে টাইগারদের সম্মিলিত পারফরম্যান্সের অভাবে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এদিন দ্রুত দুই উইকেট হারানোর পর ৩০ বলে ৪৮ রানের দারুন এক ইনিংস খেলেন টাইগার অধিনায়ক লিটন দাস।

মাঝে ধীরগতির ব্যাটিংয়ের কারনে রান তাড়া করা কঠিন হয়ে পরে সফরকারীদের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘হ্যাঁ অবশ্যই পুরো ম্যাচেই বোলিং ব্যাটিং ফিল্ডিং ভালো করিনি আমরা। আমাদের ভালোভাবে কামব্যাক করতে হবে, ২ ম্যাচ বাকি আছে। অবশ্যই ধারাবাহিকতা লাগবে।’




আরও পড়ুন:

» পাকিস্তানের বিপক্ষে পারলেন না লিটন-জাকেররা

» পন্তের রানপ্রতি লখনৌর খরচ ১৪ লাখ টাকা!


 

গতকাল এই রান তাড়া করার মতো ছিল বলে মনে করেন লিটন, ‘শুধু ব্যাটিং, বোলিং নয়, ফিল্ডিংও ভালো করতে হবে। এখন আমরা ভালো ফিল্ডিং করছি না। ২০০ রান তাড়া করার মত ছিল এই মাঠে। অনেক দ্রুত গতির মাঠ। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। ভালো ব্যাটিং করিনি আমরা। সেখানে আমাদের কামব্যাক করতে হবে।’

লিটন আরও বলেন, ‘জাকের আলী (অনিক) গত এক বছর ভালো করছে। গুরুত্বপূর্ণ প্লেয়ার সে। একজন ম্যাচ জেতাতে পারবে না। সবাইকেই অবদান রাখতে হবে। আমার মনে হয় মানসিকভাবে আমাদের চিন্তা করতে হবে। ক্রিকেট কেবল অনুশীলনের ব্যাপার নয়। মানসিক চিন্তা করে মাঠে অ্যাপ্লাই করতে হবে।’

আগামীকাল শুক্রবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ দল। সিরিজ বাঁচানোর লড়াইয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২৯মে২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট