Connect with us
ক্রিকেট

জাতীয় দলে সাকিবের ফেরার সম্ভাবনা কতটুকু, জানাল বিসিবি

Shakib al Hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্ট থেকে বিদায় নিলেও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন এই অলরাউন্ডার। তবে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর সুযোগ এই টাইগার সুপারস্টারের।

গেল বছরের অক্টোবরে ভারত সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। ভারতের বিপক্ষে টেস্টে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। মাঝে দেশের মাটিতে টেস্ট থেকে অবসর নিতে চাইলেও বিভিন্ন কারণে শেষ পর্যন্ত দেশে ফেরা হয়নি তার।

দেশের হয়ে আর খেলতে না পারলেও বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যান সাকিব। কিন্তু পরে বোলিং নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েকদিন মাঠের বাইরে ছিলেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে পুনরায় বাইশ গজে ফেরেন এই তারকা।




আরও পড়ুন :

» দুটি প্রীতি ম্যাচ খেলতে জর্ডান গেল বাংলাদেশ দল

» শিরোপা জয়ের রাতে যেভাবে বিশ্বরেকর্ড গড়ল সাকিব-রিশাদদের দল


দীর্ঘদিন পর সাকিব মাঠে ফেরায় আলোচনা উঠেছে জাতীয় দলে ফেরার প্রসঙ্গে। তিনি পুনরায় জাতীয় দলে ফিরতে পারবেন কিনা এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

জাতীয় দলের জার্সিতে সাকিবের চ্যাপ্টার ক্লোজ কি না, এ বিষয়ে মিঠুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অবশ্যই নয়। সাকিব তার অ্যাকশন শোধরানোর পর এটা প্রথম টুর্নামেন্ট খেলল (পিএসএল)। তাই এটা সামনে দেখার ব্যাপার। আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে তারা হয়ত সাকিবের বিষয়টা দেখবে।’

তিনি আরও বলেন, ‘সাকিব একজন বিশ্বমানের খেলোয়াড়। যে কোনো দলের জন্য সে বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের বিবেচনায় সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব কয়েকটা ম্যাচ খেলল। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর তার ফেরার বিষয়টা বলতে পারবো।’

এবারের পিএসএলের শেষদিকে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। যদিও তিন ম্যাচে সুযোগ পেয়ে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তিনি। তিন ম্যাচে শিকার করেন এক উইকেট। তাছাড়া ব্যাট হাতেও জ্বলে উঠতে পারেননি। তবে লাহোরের হয়ে শেষ শিরোপা জিতেই টুর্নামেন্ট শেষ করেছেন এই অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/২৬মে২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট