Connect with us
ক্রিকেট

এসএসসি পরীক্ষা বাদ দিয়ে শ্রীলঙ্কা সফর, কেমন খেললেন আজিজুল?

Azizul Tamim
আজিজুল হাকিম তামিম। ছবি- সংগৃহীত

ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত এপ্রিলের শেষদিকে শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ বৃহস্পতিবার (৮ মে) সিরিজটি সমাপ্ত হয়েছে। সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে সফকারীরা টাইগার যুবারা।

সদ্য সমাপ্ত এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে এই সিরিজে তার অংশগ্রহণ নিয়ে শুরুতে শঙ্কা ছিল। মূলত লঙ্কা সফরের আগে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি)পরীক্ষায় বসার কথা ছিল তার। তবে শেষ পর্যন্ত পরীক্ষাকে না বলে লঙ্কা সফরকে বেছে নেন এই তরুণ অলরাউন্ডার।

তবে লঙ্কা সফরকে বেছে নিয়ে হয়ত ভুল করেননি আজিজুল তামিম। এই সিরিজে বাংলাদেশের যুবাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। লঙ্কার মাটিতে সিরিজ জয়ের পেছনে তার অবদানও অনেক। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে দলের জয়ে অবদান রেখেছেন এই ব্যাটিং অলরাউন্ডার।




আরও পড়ুন:

» পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ? কি সিদ্ধান্ত বিসিবির

» পাকিস্তানে থাকা নাহিদ-রিশাদদের নিয়ে যে সিদ্ধান্ত নিল বিসিবি


লঙ্কা সফরে ব্যাট হাতে ৬ ইনিংসে ২৮১ রান করেছেন আজিজুল যেখানে তার গড় ৭০.২৫ এবং স্ট্রাইক রেট ৭৯.৩১। এই ৬ ইনিংসের মধ্যে তিনটিতেই ফিফটি রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এমনকি শেষ ম্যাচে সেঞ্চুরির খুব কাছে গিয়েও অল্পের জন্য মিস করেন আজিজুল। ৯৪ রান করে আউট হয়ে যান তিনি। লঙ্কা সফরে এক ইনিংসে এটাই তার সর্বোচ্চ স্কোর।

তবে শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও দলকে সাফল্য এনে দিয়েছেন আজিজুল। ৪ ইনিংসে ২৪ ওভার বল করে মোট পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। যেখানে তার ইকোনমিও বেশ সন্তোষজনক। ওভারপ্রতি কেবল ৩.৩৭ ইকোনমিতে রান দিয়েছেন এই অলরাউন্ডার।

লঙ্কার মাটিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জেতাতে বড় ভূমিকা রেখেছেন আজিজুল। ব্যাটে-বলেও পেয়েছেন সাফল্য। তাই পরীক্ষা বাদ দিয়ে খেলাকে বেছে নেওয়ার সিদ্ধান্তটি হয়ত সঠিক ছিল বলেই মনে করবেন এই উঠতি তারকা!

ক্রিফোস্পোর্টস/৮মে২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট