Connect with us
ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

Bangladesh Emerging team
বাংলাদেশ ইমার্জিং দল। ছবি- সংগৃহীত

চলতি মাসে ব্যস্ত সূচি পাড় করবে বাংলাদেশের ক্রিকেট। জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ রয়েছে এই মাসে। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বিসিবি।

আজ শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজশাহীতে; আর চারদিনের ম্যাচ দুটি খেলা হবে চট্টগ্রাম ও ঢাকার মাঠে।

আরও পড়ুন:




» নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন না মুস্তাফিজ, বদলি থাকছেন কে?

» বাংলাদেশ বনাম আরব আমিরাত : টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি


 

আগামী ১২ মে রাজশাহীতে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর একই মাঠে ১৪ ও ১৬ মে খেলা হবে পরের দুই ওয়ানডে। এই সিরিজ শেষে পরবর্তী ২০ মে চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ মে ঢাকায়। 

বাংলাদেশ ইমার্জিং দল: 

জিসান আলম, মাহফিজুল ইসলাম রবিন, রায়ান রাফসান, আকবর আলি, আহরার আমিন পিয়ান, আরিফুল ইসলাম, প্রিতম কুমার, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, মারুফ মৃধা, রিপন মন্ডল, তোফায়েল আহমেদ ও আসাদুজ্জাম পায়েল।

ক্রিফোস্পোর্টস/২মে২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট