Connect with us
ক্রিকেট

বাংলাদেশ বনাম আরব আমিরাত : টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

Bangladesh team
বাংলাদেশ জাতীয় দল। ছবি- সংগৃহীত

আসন্ন মে মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পাড়ি দিচ্ছে বাংলাদেশ জাতীয় দল। তবে তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। এবার সেই সিরিজের সূচিও জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।


আরও পড়ুন



» ‘ট্রফি না জিতলে ৫-৬শ রান করে কী লাভ!’ জবাব দিলেন রোহিত

» উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রাখলো চেলসি


এদিকে, মে মাসের শেষ দিকে শুরু হতে চলেছে পাকিস্তান সফর। সূচি অনুযায়ী, ২৫ ও ২৭ মে প্রথম দুটি ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন, লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের সব ম্যাচই নির্ধারিত হয়েছে রাত ৯টায়, বাংলাদেশ সময় অনুযায়ী।

Bangladesh vs UAE

এই দুটি সিরিজকে সামনে রেখে প্রস্তুতিমূলক ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। একটি সূত্র জানিয়েছে, ৫ মে থেকে শুরু হতে পারে এই অনুশীলন ক্যাম্প। সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে। ক্যাম্পটি চলবে প্রায় ৮ থেকে ১০ দিন।

ক্রিফোস্পোর্টস/২মে২৫/এসএ/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট