Connect with us
ক্রিকেট

অবশেষে অভিষেক, কততম টেস্ট ক্রিকেটার তানজিম সাকিব?

Tanzim Shakib
তানজিম সাকিব। ছবি- সংগৃহীত

ওয়ানডে ও টি-টোয়েন্টি একাদশে হয়ে উঠেছেন নির্ভরযোগ্য পেসার। স্কোয়াডে থাকলেও দেশের হয়ে খেলা হচ্ছিলো না সাদা পোশাকে। তবে এবার ভাঙলো সেই আক্ষেপ। টেস্ট ক্যাপ উঠেছে পেসার তানজিম হাসান সাকিবের মাথায়। এ বছর টেস্টে টাইগারদের প্রথম অভিষিক্ত ক্রিকেটার এই পেসার।

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে। আজ বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এসেছে। এনামুল হক বিজয়, নাঈম হাসান ও তানজিম হাসান সাকিব দলে রয়েছেন। অভিষেক হয়েছে তানজিমের।

সিলেট টেস্টে খেলা একাদশের মধ্যে মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা ও খালেদ হাসান বাদ পড়েছেন। নাহিদ রানা না থাকায় সুযোগ পেয়েছেন তানজিম সাকিব। মুশফিকুর রহিম টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন তানজিমকে।



Tanzim Shakib (1)


আরও পড়ুন

»রেকর্ডের দিনে সূর্যকুমারের ঝলক, ইতিহাস গড়ল মুম্বাই ইন্ডিয়ান্স

»সিরিজ বাঁচানোর টেস্টে টস হারলেন শান্ত, একাদশে ৩ পরিবর্তন


১০টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলা সাকিব বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার হলেন। এর আগে ১০৬জন টেস্ট খেলেছে বাংলাদেশের হয়ে। এ বছরের প্রথম অভিষিক্ত তানজিম। গত বছর মহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, হাসান মাহমুদ ও নাহিদ রানার অভিষেক হয়েছিলো।

তানজিম সাকিবের ওয়ানডে অভিষেক হয়েছিল ভারতের বিরুদ্ধে ২০২৩ সালে। আর একই বছর টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওয়ানডেতে ১০ ম্যাচে ১৩ ও টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন টাইগার ক্রিকেটের এই জুনিয়র সাকিব।

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৫/এজে/এনজি


 

Crifosports announcement

Focus

More in ক্রিকেট