Connect with us
ক্রিকেট

পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ কবে কখন?

Rishad and nahid , liton PSL
রিশাদ হোসেন, নাহিদ রানা ও লিটন দাস। ছবি- সংগৃহীত

চলতি বছরের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয় পিএসএলের দশম আসরের প্লেয়ার ড্রাফট। সেখানে অংশ নিয়েছিলেন ৩৯ জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে—তরুণ পেসার নাহিদ রানা, উইকেট কিপার ব্যাটার লিটন দাস ও রিশাদ হোসেন দল পেয়েছেন। পেশোয়ার জালমি ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে ৬০ লাখ টাকায় দলে নেয় তরুণ পেসার নাহিদ রানাকে। এছাড়া ‘সিলভার’ ক্যাটাগরি থেকে করাচি কিংস লিটন দাসকে ও লাহোর কালান্দার্স লেগ স্পিনার রিশাদ হোসেনকে স্কোয়াডে ভেড়ায়।

এদিকে ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত চলবে এবারের পিএসএল। মোট ৩৪টি ম্যাচ হবে টুর্নামেন্টজুড়ে, যার মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, যেখানে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স।


আরও পড়ুন



» পিএসএলে কবে যোগ দিচ্ছেন বাংলাদেশি তিন ক্রিকেটার

» হামজার অর্জনে নতুন মাত্রা


বাংলাদেশি ক্রিকেটাররা কে কোন দলে

নাহিদ রানাপেশোয়ার জালমি
লিটন দাসকরাচি কিংস
রিশাদ হোসেনলাহোর কালান্দার্স

Psl logo and trophy

বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ কবে কখন?

তারিখক্রিকেটারদলপ্রতিপক্ষসময়
১১ এপ্রিলরিশাদ হোসেনলাহোর কালান্দার্সইসলামাবাদ ইউনাইটেডরাত ৯টা
১২ এপ্রিলনাহিদ রানাপেশোয়ার জালমিকোয়েটা গ্ল্যাডিয়েটর্সবিকেল ৩টা
১২ এপ্রিললিটন দাসকরাচি কিংসমুলতান সুলতানরাত ৮টা
১৩ এপ্রিলরিশাদ হোসেনলাহোর কালান্দার্সকোয়েটা গ্ল্যাডিয়েটর্স৮টা
১৪ এপ্রিলনাহিদ রানাপেশোয়ার জালমিইসলামাবাদ ইউনাইটেডরাত ৮টা
১৫ এপ্রিললিটন দাস ও রিশাদ হোসেনকরাচি কিংসলাহোর কালান্দার্সরাত ৮টা
১৮ এপ্রিললিটন দাসকরাচি কিংসকোয়েটা গ্ল্যাডিয়েটর্স৮টা
১৯ এপ্রিলনাহিদ রানাপেশোয়ার জালমিমুলতান সুলতান৮টা
২০ এপ্রিললিটন দাসকরাচি কিংসইসলামাবাদ ইউনাইটেডরাত ৮টা

 

২১ এপ্রিললিটন দাস ও নাহিদ রানাকরাচি কিংসপেশোয়ার জালমিরাত ৮টা
২২ এপ্রিলরিশাদ হোসেনলাহোর কালান্দার্সমুলতান সুলতানরাত ৮টা
২৪ এপ্রিলরিশাদ হোসেন ও নাহিদ রানালাহোর কালান্দার্সপেশোয়ার জালমিরাত ৮টা
২৫ এপ্রিললিটন দাসকরাচি কিংসকোয়েটা গ্ল্যাডিয়েটর্সরাত ৮টা
২৬ এপ্রিলরিশাদ হোসেনলাহোর কালান্দার্সমুলতান সুলতানরাত ৮টা
২৭ এপ্রিলনাহিদ রানাপেশোয়ার জালমিকোয়েটা গ্ল্যাডিয়েটর্সরাত ৮টা
৩০ এপ্রিলরিশাদ হোসেনলাহোর কালান্দার্সইসলামাবাদ ইউনাইটেডরাত ৮টা
১ মেলিটন দাসকরাচি কিংসমুলতান সুলতানবিকেল ৩টা
১ মেরিশাদ হোসেনলাহোর কালান্দার্সকোয়েটা গ্ল্যাডিয়েটর্সরাত ৮টা
২ মেনাহিদ রানাপেশোয়ার জালমিইসলামাবাদ ইউনাইটেডরাত ৮টা

 

৪ মেরিশাদ হোসেন ও লিটন দাসলাহোর কালান্দার্সকরাচি কিংসরাত ৮টা
৫ মেনাহিদ রানাপেশোয়ার জালমিমুলতান সুলতানরাত ৮টা
৮ মেনাহিদ রানা ও লিটন দাসপেশোয়ার জালমিকরাচি কিংসরাত ৮টা
৯ মেনাহিদ রানা ও রিশাদ হোসেনপেশোয়ার জালমিলাহোর কালান্দার্সরাত ৮টা
১০ মেলিটন দাসকরাচি কিংসইসলামাবাদ ইউনাইটেডরাত ৮টা

১৩ মে থেকে মাঠে গড়াবে প্লে অফের ম্যাচ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ মে রাত ৮টায়।

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৫/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট