Connect with us
ক্রিকেট

১১ বছর পর মিরপুরে সিরিজ খেলবে টাইগ্রেসরা

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- গুগল

চলতি বছরের জুলাই মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। সমান তিনটি করে ম্যাচ দিয়ে সাজানো হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। আজ শুক্রবার (১৬ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক ভাবে সিরিজটি ঘোষণা দিয়েছে।

এই সিরিজের মধ্য দিয়ে দীর্ঘ এগার বছর পর মিরপুরে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল।

আগামী ৬ জুলাই সিরিজটি খেলতে ঢাকায় আসবে ভারতের নারী ক্রিকেট দল। ৯ জুলাই মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে সিরিজটি শুরু হবে। এরপর ১১ ও ১৩ জুলাই বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচ গুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।



টি-টোয়েন্টি সিরিজের পর দুই দিন বিরতি দিয়ে ১৬ তারিখ শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৯ ও ২২ জুলাই সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়। 

উল্লেখ্য, ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রের মাধ্যমেই ১০ দল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এই সিরিজের মাধ্যমেই এফটিপি চক্রের প্রথম সিরিজ হচ্ছে বাংলাদেশে।

আরও পড়ুন : ঢাকা টেস্ট: ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন শান্ত

ক্রিফোস্পোর্টস/১৬জুন২৩/এমএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট