Connect with us
অন্যান্য

ফেদেরার-জকোভিচের পাশে নাম লেখালেন ইয়ানিক সিনার

Austraial Open
টানা দুটি অস্ট্রেলিয়ান ওপেন জিতে ফেদেরার-জকোভিচের পাশে নাম লেখালেন সিনার

নাহ, এবারও হলো না। তিনবার ফাইনালে উঠেও কোনো গ্র্যান্ড স্লাম জেতা হলো না আলেক্সজান্ডার জভরেভের। অন্যদিকে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করে তাক লাগিয়ে দিয়েছেন ইয়ানিক সিনার। বসেছেন কিংবদন্তীদের পাশে।

এই শতাব্দীর চতুর্থ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে টানা দ্বিতীয় শিরোপা জেতার কীর্তিও গড়েছেন সিনার। এতে করে টেনিসের তিন কিংবদন্তি আন্দ্রে আগাসী, রজার ফেদেরার ও নোভাক জোকোভিচের পাশে বসেছেন ইতালিয়ান তারকা।

অন্যদিকে একের পর এক ব্যর্থতায় হতাশার গল্পই বাঁধছেন জার্মান তারকা আলেক্সজান্ডার জভরেভ। এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন পূরণ হলো না। আজ তাকে হারিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন ইয়ানিক সিনার। টেনিসের শীর্ষ বাছাইয়ের কাছে ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে ধরাশায়ী হয়েছেন জভরেভ।




আরও পড়ুন:

» অবশেষে হারলো পাকিস্তান, ৩৫ বছরের আক্ষেপ ঘুচলো উইন্ডিজের

» ‘সেভেন আপ’ মনে করালো বার্সেলোনা, ভ্যালেন্সিয়ার জালে ৭ গোল

» দুইবারের চ্যাম্পিয়নকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিস


তিন গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলে শতভাগ জয় সিনারের। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই রাজত্ব শুরু করেছিলেন ২৩ বছর বয়সী তারকা। আর শেষ করেছিলেন বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে।

প্রথম সেটে জভরেভকে ৬-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের গোড়াপত্তন করেন ইতালিয়ান তারকা। দ্বিতীয় সেটে অবশ্য দারুণভাবে ঘুঁরে দাঁড়িয়েছিল জভরেভ। তবে টাইব্রেকারে আর পেরে উঠতে পারেননি জভরেভ।

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৫/এজে

Crifosports announcement

Focus

More in অন্যান্য