Connect with us
ফুটবল

বাংলাদেশ বনাম মালদ্বীপ : শেষ প্রীতি ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে

Bangladesh Maldives football
বাংলাদেশ-মালদ্বীপ প্রথম ম্যাচ। ছবি- সংগৃহীত

চলতি বছর নভেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচে ঘরের মাঠে মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ও বছরের শেষ প্রীতি ম্যাচে আগামীকাল ফের ঢাকার কিংস অ্যারেনায় সফরকারীদের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের জন্য যেমন এটি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ, তেমনি জামাল-তপুদের সঙ্গে হেড কোচ হাভিয়ের কাবেরার অন্তিম ম্যাচও এটি। বর্তমান চুক্তির শেষ হওয়ার আগে বাংলাদেশের ডাগআউটে দাঁড়িয়ে আরো একবার দলকে পরিকল্পনা দেবেন এই স্প্যানিশ কোচ।

আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় মালদ্বীপের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ভালো ফুটবল উপহার দিলেও ফিনিশিং দুর্বলতা ও ভাগ্যের নির্মম পরিহাসে পরাজয়ের স্বাদ পায় তপু-মোরসালিনরা। এদিন দারুন গতিময় এবং গোছানো ফুটবল উপহার দেওয়ার প্রয়াস ছিল লাল সবুজের প্রতিনিধিদের।



তবে নিজেদের ফুটবলে উন্নতির ছাপ স্পষ্ট গত ম্যাচে দেখিয়েছে বাংলাদেশ। তবে রাকিব-সোহেল রানাদের দারুন সব আক্রমণ বারবার রুখে দিয়েছে প্রতিপক্ষের গোলরক্ষক ও রক্ষণভাগ। তাই দ্বিতীয় ম্যাচে আগামীকাল ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে স্বাগতিকরা। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের নিয়ে বাড়তি সতর্কতার কথা জানিয়েছেন মালদ্বীপের হেড কোচ।

আরও পড়ুন:

» অবসরের কারণ জানালেন ইমরুল, ভাগ্যের দায়ে পাননি সুযোগ!

» আইপিএল নিলামের শর্টলিস্ট প্রকাশ, বাংলাদেশ থেকে আছেন যারা

দ্বিতীয় ম্যাচের আগে সোহেল রানা বলেন, ‘আসলে দেখেন প্রথম ম্যাচ আমরা যেভাবে খেলেছি, জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। এখন আমরা দ্বিতীয় ম্যাচে মনোযোগ দিচ্ছি। যেভাবে প্রথম ম্যাচ খেলেছি, দ্বিতীয় ম্যাচে আরও ভালোভাবে ঘুরে দাঁড়াতে চাই।’

সরাসরি যেভাবে দেখবেন বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ:

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় প্রতি ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসের পর্দায়। তাছাড়া টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও উপভোগ করা যাবে ম্যাচটি। অনলাইন অ্যাপ ‘স্পোর্টজফাই’ ডাউনলোড করেও দেখা যাবে বাংলাদেশের এই খেলা।

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল