Connect with us
ফুটবল

বাংলাদেশ বনাম মালদ্বীপ, ম্যাচটি দেখুন সরাসরি

Bangladesh vs Maldives, watch the match live
বাংলাদেশ বনাম মালদ্বীপ। ছবি- সংগৃহীত

ফিফার দুই ম্যাচ প্রীতি সিরিজের প্রথম ম্যাচে আজ (বুধবার) মাঠে নেমেছে বাংলাদেশ ও মালদ্বীপ। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে ম্যাচটি।

এক বছর পর মালদ্বীপের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বছরের অক্টোবরে এএফসি বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচে এই কিংস অ্যারেনাতেই মুখোমুখি হয়েছিল দুই দল। সে ম্যাচে সফরকারীদের ২-১ গোলে পরাজিত করেছিল জামাল ভুঁইয়ার দল।

তবে এবারের প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না জামালের। পারিবারিক কারণে এই সিরিজে নেই বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক। তার পরিবর্তে অধিনায়কের ভূমিকা পালন করছেন ডিফেন্ডার তপুর বর্মণ।



আরও পড়ুন:

» লাল বলের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা ইমরুলের

» নেইমারকে ফিরে পেতে চায় তাঁর শৈশবের ক্লাব! 

কিংস অ্যারেনায় ইতোমধ্যে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা। ঘরের মাঠে বিরতিতে যাওয়ার আগে এক গোল হজম করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ম্যাচের ১৮ মিনিটে আলী ফাসিরের গোল থেকে লিড নিয়েছে সফরকারীরা।

এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলেছে বাংলাদেশ। তবে বল পজিশনে এগিয়ে থেকেও ডিফেন্ডারদের ভুল ও গোলের সুযোগ মিস করে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাচের ১৮ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডারদের ফাউলের কারণে ফ্রি কিক পায় মালদ্বীপ। ফ্রি কিক থেকে নেয়া শটে হেড দিয়ে গোল করেন আলী।

এরপর একাধিক সুযোগ পেয়েও প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি রাকিব-মোরসালিনরা। বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৩ মিনিটে গোল বঞ্চিত হয় বাংলাদেশ। সোহেল রানার দূর থেকে নেওয়া শট সাইড পোস্টে লেগে ফিরে আসে। গোল শোধের লক্ষ্যে দ্বিতীয়ার্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বাগতিকরা।

» ম্যাচটি সরাসরি দেখতে টি-স্পোর্টস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিজিট করুন…

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৪/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল