Connect with us
ক্রিকেট

বাংলাদেশের সমর্থক রবির সঙ্গে ভারতীয় সমর্থকদের এ কেমন আচরণ!

Bangladeshi Cricket fan
টাইগার রবিকে হাসপাতালে নেওয়ার সময়। ছবি - সংগৃহীত

কানপুর টেস্টে ঘটে গেলো এক অপ্রীতিকর ঘটনা। কানপুর টেস্টের আজ (শুক্রবার) প্রথম দিনের খেলায় ভারতীয় সমর্থকদের কাছে মার খেয়ে হাসপাতালে যেতে হলো ‘টাইগার রবি’ খ্যাত মোহাম্মদ রবি নামের বাংলাদেশি সমর্থককে। সবসময় গাঁয়ে বাঘের ন্যায় পোশাক জড়িয়ে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় তিনি ‘টাইগার রবি’ হিসেবে খ্যাত।

এর আগে চেন্নাই টেস্টে বাংলাদেশের পতাকা উড়াতে দেওয়া হয় নি বলে সংবাদমাধ্যমে অভিযোগ করেন টাইগার রবি। এবার তো রীতিমতো মার খেয়ে হাসাপাতালে ভর্তি হতে হলে রবিকে। স্টেডিয়ামের ভেতরেই ভারতীয় সমর্থকদের দ্বারা আক্রমণের শিকার হয়ে বসেন রবি।

এদিকে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে বরাবরের ন্যায় বাংলাদেশকে সমর্থনের কথা জানিয়ে স্টেডিয়ামে আসেন তিনি। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর প্রথম সেশন চলাকালে ঘটে এই অপ্রীতিকর ঘটনা। একপর্যায়ে গ্যালারি ছেড়ে চলে আসেন স্টেডিয়ামের বাইরে। এরপর ক্যামেরার সামনে আহত হওয়ার বিষয়টা তুলে ধরেন তিনি।

আহত হওয়ার ফলে শেষ পর্যন্ত সেখানেই জ্ঞান হারান রবি। সেসময় কানপুর পুলিশ ও মাঠ কতৃপক্ষ মিলে হাসপাতালে নিয়ে যায় তাঁকে। তিনদিন আগে নিজের একটা দীর্ঘ ফেসবুক পোস্টে রবি লিখেন যে, ‘আমাকে চেন্নাই টেস্টে বাংলাদেশের পতাকা উড়াতে দেওয়া হয়নি এটা আমি সংবাদমাধ্যমকে জানানোর পর থেকেই আমাকে মারার পরিকল্পনা চলতেছে।’

তবে টাইগার রবির উপর কারা আক্রমণ করেছে সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

মাঠের বাইরের মতো মাঠের ভিতরেও অস্বস্তিতে বাংলাদেশ। দলীয় রান তিন অঙ্ক ছোঁয়ার আগেই বাংলাদেশ হারিয়েছেন ৩ উইকেট। প্রথম সেশনেই দুই ওপেনারের বিদায়ের পর দ্বিতীয় সেশনে বাংলাদেশ হারায় অধিনায়ক শান্তর উইকেট। আলোকস্বল্পতায় ৩৫ ওভারের পর খেলা বন্ধ হয়ে যায়। ততক্ষণে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১০৭ রান।

আরো পড়ুন : কানপুর টেস্টে জাকিরের লজ্জার রেকর্ড

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৪/এসআর

Crifosports announcement

Focus

More in ক্রিকেট