Connect with us
ক্রিকেট

আইরিশদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে আছেন যারা

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এর জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এর জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন। কিন্তু বিসিবির জানায়, দেশের খেলা শেষ করেই আইপিএলে যেতে পারবেন তারা। তাই শেষ পর্যন্ত তাদের রেখেই টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি।

অপরদিকে টেস্ট স্কোয়াডে ফিরেছেন টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক।



তবে ভারতের বিপক্ষে টাইগারদের খেলা সবশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, জাকির হাসান, ইয়াসির আলী ও রেজাউর রহমান। এছাড়া দলে ফিরেছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে দুদল।

বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

আরও পড়ুন: আইরিশদের হোয়াইটওয়াশ করলে যে রেকর্ড গড়বে টাইগাররা

ক্রিফোস্পোর্টস/০১এপ্রিল২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট