Connect with us
ক্রিকেট

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার ১৪ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

এ দলে নতুন মুখ উইকেটরক্ষক জাকের আলি অনিক এবং লেগ স্পিনার রিশাদ হোসাইন। এছাড়াও দলে ফেরানো হয়েছে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে।

আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ শেষ ও সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচ খেলতে নামবে।



এরপর টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা যাবেন চট্টগ্রামে। সেখানে ২৭ মার্চ সিরিজের প্রথম এছাড়া ২৯ ও ৩১ মার্চ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর ২টায়।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসাইন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসাইন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলা, রিশাদ হোসাইন ও জাকের আলি অনিক।

আরও পড়ুন: ফ্রান্সের নতুন অধিনায়ক হলেন এমবাপ্পে

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট