Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পেল ভারত

প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে ভারত (ছবি- ক্রিকইনফো)

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে ভারত। শুক্রবার অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে ৬৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌছে যায় স্বাগতিকরা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮৩ রানে ৫ উইকেট হারায় ভারত। এরপর ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটি গড়ে ভারতকে জয় এনে দেন লোকেশ রাহুল ও রবিন্দ্র জাদেজা।

৯১ বলে অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রাহুল। আর জাদেজা অপরাজিত থাকেন ৪৫ রানে। এছাড়া ওপেনার শুভমান গিলের ব্যাট থেকে আসে ২০ ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেছেন ২৫ রান। ম্যাচে অজি বোলার মিচেল স্টার্ক ৪৯ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।



এদিন টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। স্বাগতিক বোলারদের বোলিং তোপে ১৮৮ রানে অলআউট হয়েন্যায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শের ৬৫ বলে ৮১ রানের ইনিংসের পরও বড় স্কোর দাঁড় করাতে পারেনি কোনো ব্যাটার।

ভারতীয় পেসার মোহাম্মদ শামি ১৭ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট, এছাড়া ২৯ রানে তিন উইকেট নেন সিরাজ। তবে দুর্দান্ত ব্যাটিং উপহার দেওয়ায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে জাদেজার হাতে।

আরও পড়ুন: সাত হাজারি হতে অপেক্ষায় সাকিব-মুশফিক

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট