Connect with us
ফুটবল

অ্যাঙ্কেলের চোটে মৌসুম থেকে ছিটকে গেলেন নেইমার

নেইমার। ছবি- গুগল

ক্যারিয়ারের শুরু থেকে অসংখ্যবার চোটে পড়েছেন নেইমার। গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে দলের ৪-৩ ব্যবধানে জয়ের ম্যাচে আবারও চোট পান নেইমার।

অ্যাঙ্কেলের সমস্যায় বর্তমানে তিনি আছেন মাঠের বাইরে। চোট সারিয়ে তুলতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পায়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়েছে। ফলে চলতি মৌসুমে হয়তো আর মাঠে নামতে পারবেন না তিনি।

এর আগেও ডান অ্যাঙ্কেলে কয়েকবার আঘাত পেয়েছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। পিএসজির দেওয়া বিবৃতিতে বিষয়টির উল্লেখ করে বলা হয়েছে, পুরোপুরি সারিয়ে তুলতে অস্ত্রোপচারের প্রয়োজন, নয়তো ভবিষ্যতে আরও বড় সমস্যা হতে পারে।



কাতারের রাজধানী দোহায় নেইমারের অস্ত্রোপচার করানো হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ত্রোপচারের পর নেইমারের পুরোপুরি ফিট হয়ে অনুশীলনে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। শেষ পর্যন্ত তাই হলে চলতি মৌসুমে আর খেলার কোনো সুযোগ নেই তার।

উল্লেখ্য, চলতি মৌসুমে ১৩ গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন পিএসজির এই তারকা।

আরও পড়ুন: পিএসজি তারকা নেইমারের পায়ে সফল অস্ত্রোপচার

ক্রিফোস্পোর্টস/৭ মার্চ ২০২৩/এমএ

Crifosports announcement

Focus

More in ফুটবল