Connect with us
ক্রিকেট

বাংলাদেশ–ইংল্যান্ড ওয়ানডে সিরিজের টিকিট কত?

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ১ মার্চ থেকে। সিরিজ শুরুর একদিন আগে দর্শকদের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সর্বনিম্ন ২০০ টাকার টিকিটে মাঠে বসে দেখা যাবে ম্যাচ। এছাড়া টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয় ১ হাজার ৫০০ টাকা।

বিসিবি জানায়, আগামীকাল মঙ্গলবার থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে কাউন্টার থেকেই এই টিকিট কিনতে পারবেন দর্শকরা। প্রথম দুই ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কেনা যাবে।



জানা গেছে, ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট ২০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ১৫০০ টাকা। এছাড়া নর্থ/সাউথ স্ট্যান্ড গ্যালারীতে ৩০০ ও ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। এছাড়া ভিআইপি স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম ধরা হয় ১ হাজার টাকা করে।

এদিকে আগামী ১ ও ৩ মার্চ প্রথম দুই ম্যাচের পর দুদল যাচ্ছে চট্টগ্রামে। ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট