Connect with us
ফুটবল

রোনালদো বললেন, সালামু আলাইকুম বাংলাদেশ

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি- গুগল

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড চেড়ে এখন সৌদির আল নাসেরের সদস্য রয়েছেন পর্তুগালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেখানেই এক প্রবাসী বাংলাদেশের কাছে ধরা দিয়েছেন তিনি। মুঠোফোনে করা ভিডিওতে বাংলাদেশকে সালামও দিয়েছেন রোনালদো।

গেল ৫ ফেব্রুয়ারিতে ৩৮ বছর পূর্ণ হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো। পছন্দের ফুটবলারের জন্মদিনে আয়োজনের কমতি ছিল না ভ্ক্তদের। এই তালিকায় পিছিয়ে ছিল না সময়ের অন্যতম সেরা এই তারকার বাংলাদেশি ভক্তরাও।

তবে রোনালদোর জন্মদিনের রেষ কাটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অমিতাভ দেবনাথ নামের একটি পেজের ভিডিও। যেখানে বাংলাদেশকে সালাম দিয়েছেন রোনালদো। ভিডিওটিতে রোনালদো বলছেন, ‘আসসালামু আলাইকুম বাংলাদেশ।’



উল্লেখ্য, সৌদি প্রো লিগে আল নাসেরের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেলেও তৃতীয় ম্যাচে টাইব্রেকার থেকে অভিষেক গোল করেছেন তিনি।

আর পয়েন্ট টেবিলে শীর্ষেই অবস্থান করছে তার দল আল নাসের। ১৫ ম্যাচে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা আল নাসেরের সংগ্রহ ৩৪ পয়েন্ট।

আরও পড়ুন: ওমরাহ শেষে ফিরলেন সাকিব, খেলবেন পরের ম্যাচেই

ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল