Connect with us
ফুটবল

‘মেসির তুলনা সে নিজেই’ মন্তব্য সালাহ’র 

mohammed Saleh talk about Lionel messi
লিওনেল মেসি সম্পর্কে সালাহ'র মন্তব্য। ছবি- সংগৃহীত

চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের চূড়ায় রয়েছে লিভারপুল৷ ৩০ ম্যাচে ২১ জয় আর ৭ ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে তারা। লিভারপুলের এ অর্জনের অন্যতম কাণ্ডারী হলেন দলটির মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ৷ লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের চলতি  মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ গোল করেছেন সালাহ। 

শুধু মাঠে নয় মাঠের বাহিরেও দারুণ সময় কাটছে সালাহর৷ ক্লাব সতীর্থদের সঙ্গেও তাঁর বোঝাপড়াও দারুণ। ক্লাবে মেসির আর্জেন্টিনা থেকে সতীর্থ হিসেবে পেয়েছেন অ্যালেক্সি ম্যাক অ্যালিস্টারকে। মাঠের ফুটবলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনিও৷ সর্বশেষ লিগ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে জয়েও একটি গোল করে দারুণ ভূমিকা রাখেন ম্যাক অ্যালিস্টার।

সম্প্রতি ইএসপিএন আর্জেন্টিনা মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর কাছে ম্যাক অ্যালিস্টার সম্পর্কে জানতে চায়। কথার মাঝখানে প্রসঙ্গ চলে আসে প্রিয় আর্জেন্টাইন খেলোয়াড় সম্পর্কেও। সাক্ষাতকারে সালাহ জানান, তিনি মেসিকে ভালোবাসেন। এছাড়া আর্জেন্টাইন কিংবদন্তি বাতিস্তুতাও তার পছন্দের।



মেসি সম্পর্কে ইএসপিএন আর্জেন্টিনাকে সালাহ বলেন,’আমি মেসিকে ভালোবাসি। মেসির তুলনা সে নিজেই। মেসি তো মেসিই। আমি বাতিস্তুতাকেও পছন্দ করি, আর্জেন্টিনায় আমি একবার তার সাথে দেখা করেছি। আমি সেখানে ছিলাম এবং সে আমার জন্য একটি জার্সি সই (অটোগ্রাফ) করে দিয়েছিল।’ 

আরও পড়ুন: মুস্তাফিজের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল চেন্নাই

ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৪/টিএইচ/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল