Connect with us
ক্রিকেট

বিসিবির ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে কারা আছেন?

ছবি- গুগল

২১ ক্রিকেটারকে নিয়ে নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার প্রথমবারের মতো এ চুক্তিতে স্থান পেয়েছেন জাকির হাসান ও হাসান মাহমুদ। এছাড়া লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে সব ক্রিকেটের সংস্করণের চুক্তিতে।

এদিকে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় মুশফিকুর রহিম রয়েছেন ওয়ানডে ও টেস্ট চুক্তিতে। এছাড়া মাহমুদউল্লাহকে রাখা হয়েছে ওয়ানডের চুক্তিতে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল রয়েছেন দুই সংস্করণের চুক্তিতে।

অপরদিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ইয়াসির আলি, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম এবং মোহাম্মদ নাঈম শেখ।



কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ ক্রিকেটারের তালিকা :

টেস্ট দলের চুক্তিতে যারা :

লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।

ওয়ানডে দলের চুক্তিতে যারা :

লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি দলের চুক্তিতে যারা :

লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট