Connect with us
ক্রিকেট

আবারো এক ওভারে ছয় ছক্কার রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার

6 sixes in an Over
এক ওভারে ছয় ছক্কার রেকর্ড। ছবি- সংগৃহীত

কয়েকদিন আগেই কর্ণেল সি কে নাইডু অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে এক ওভারে ছয় ছক্কার রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটার ভামশি কৃষ্ণা। এবার নতুন করে এই তালিকায় নাম লেখালেন আরেক ভারতীয় ক্রিকেটার।

ভারতের তিরুবনন্তপুরমে অনূর্ধ্ব-২২ ক্রিকেট টুর্নামেন্টে এক ওভারে ৬ ছক্কা হাকিয়েছেন অভিজিৎ প্রবীণ। লেগ স্পিনার জো ফ্রান্সিসের ওভারে এই অনবদ্য কীর্তি গড়েছেন অভিজিৎ।

ইনিংসের ২১ তম ওভারে ৬৯ রানে ব্যাট করছিলেন অভিজিৎ। তখন ফ্রান্সিসের ৬ টি বলই সীমানার ওপর দিয়ে বাইরে পাঠান এই ব্যাটার। শেষ পর্যন্ত ৫২ বলে ১০৬ করে থামে তার ইনিংস।



এর আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক ওভারে ছয় ছক্কা হাকিয়েছেন রবি শাস্ত্রী, যুবরাজ সিং, ঋতুরাজ গায়কোয়াড় এবং কয়েকদিন আগে ভামশি কৃষ্ণা। এবার নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছেন অভিজিৎ।

আরও পড়ুন: সানরাইজার্স হায়দরাবাদে নতুন অধিনায়ক 

ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৪/এমটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট