Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

Bangladesh have won the toss and have opted to field
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ইতোমধ্যে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশের হয়ে অভিষিক্ত হয়েছেন জাকের আলী অনিক। এছাড়া দীর্ঘদিন পর টি-টোয়েন্টি একাদশে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ।



এই সিরিজে থাকছেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া সদ্য সমাপ্ত হওয়া বিপিএলে বরিশালকে জিতিয়ে টুর্নামেন্ট সেরা হওয়া তামিমও থাকছেন না এই সিরিজে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাক্কা, আকিলা ধানাঞ্জয়া, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।

আরও পড়ুন: বুট জোড়া কবে তুলে রাখবেন রোনালদো? জানালেন জর্জিনা 

ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৪/এমটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট