Connect with us
ফুটবল

মেসি-সুয়ারেজ নৈপুণ্যে জয় দিয়ে মৌসুম শুরু করল ইন্টার মায়ামি

Inter Miami vs Salt Lake
সল্ট লেককে ২-০ গোলে হারিয়েছে মায়ামি। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবল মেজর সকার লিগের (এমএলএস) নতুন মৌসুম শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার)। প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে মেসি-সুয়ারেজদের ইন্টার মায়ামি ও রিয়াল সল্ট লেক। এ ম্যাচে সল্ট লেককে ২-০ গোলে হারিয়ে মৌসুমের শুভসূচনা করল মায়ামি।

ইন্টার মায়ামির হয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে সুয়ারেজের। এমএলএস অভিষেকই রাঙালেন সাবেক বার্সেলোনা তারকা। মেসি-সুয়ারেজের দুই অ্যাসিস্ট থেকে দুটি গোল পেয়েছে মিয়ামি। আরো দুই সাবেক বার্সা তারকা সার্জিও বুস্কেটস ও জর্দি আলবাও খেলেছেন আজ।

ঘরের মাঠে শুরু থেকে বল দখলে আধিপত্য দেখিয়েছে মায়ামি। ম্যাচের ১৬ মিনিটেই মেসির ফ্রি কিক থেকে এগিয়ে যেতে পারতো মায়ামি। তবে গোল পোস্ট ঘেঁষে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষের মাথায় লেগে যাওয়ায় গোল হয়নি। প্রথমার্ধের শেষদিকে ৩৯ মিনিটের মাথায় এগিয়ে যায় মায়ামি। মেসির বাড়ানো বল জালে জড়ান রবার্ট টেইলর।



ম্যাচের ৮৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় মায়ামি। মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সের ভেতর সুয়ারেজেকে পাস দেন মেসি, এরপর সুয়ারেজের হালকাভাবে বাড়ানো বল জালে জড়ান দিয়েগো গোমেজ। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

আরও পড়ুন: নাপোলির মাঠে এগিয়ে গিয়েও ড্র নিয়ে ফিরল বার্সেলোনা

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement

Focus

More in ফুটবল