Connect with us
ক্রিকেট

কোহলির ইস্যুতে সবার কাছে ক্ষমা চাইলেন ডি ভিলিয়ার্স

Virat kohli and De Villiers
বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স। ছবি- সংগৃহীত

কোন এক অজানা কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। এই নিয়ে নানা মাধ্যমে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। এরই মাঝে কিছুদিন আগে এবি ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন কোহলি-আনুশকা দম্পতি অপেক্ষায় আছে তাদের দ্বিতীয় সন্তানের।

যদিও কোহলি কিংবা আনুশকার তরফ থেকে এমন কোন কিছুই জানানো হয়নি। তবে ডি ভিলিয়ার্সের কথায় অনেকেই বিষয়টি বিশ্বাস করে নিয়েছিলেন। এবার নিজেই জানালেন কোহলির দ্বিতীয় সন্তান ইস্যুতে তিনি যা বলেছিলেন, তা ছিল ভুল। কোহলির জীবনে কি চলছে তার কিছুই জানা নেই ডি ভিলিয়ার্সের।

বিরাট কোহলির পারিবারিক জীবন নিয়ে ভুল তথ্য দেয়ার কারণে ডি ভিলিয়ার্স সকলের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘পরিবারই সবার আগে, যেটা আমি সেদিন ইউটিউবেই বলেছি। তবে একই সময়ে আমি ভয়ানক একটা ভুলও করেছি। এমন একটা ভুল তথ্য দিয়েছি, যেটা আদৌ সত্য নয়।’



ডি ভিলিয়ার্স জানেন না কোহলির পারিবারিক জীবনে কী চলছে, ‘কোহলির পরিবারের জন্য যেটা ভালো হয়, সেটাই সবার আগে। কেউ জানে না সেখানে কী ঘটছে। আমি শুধু ওর জন্য শুভকামনাই জানাতে পারি। ওর ছুটি নেওয়ার কারণ যেটাই হোক, সে আরও ভালোভাবে ফিরবে বলে আমি আশা করছি।’

সপ্তাহখানেক আগে নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় কোহলির বিরতির প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেছিলেন, দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন বিরাট কোহলি। ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, ‘হ্যাঁ, তার দ্বিতীয় সন্তান আসছে। এখন সময়টা পরিবারের এবং এটা তার কাছে গুরুত্বপূর্ণ।’

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে খেলেননি বিরাট কোহলি। জানা গেছে পরবর্তী দুই ম্যাচের জন্যও দলের বাইরে থাকার আবেদন জানিয়েছেন তিনি। শেষ ম্যাচেও তাকে দেখা যাবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা। তাই ডি ভিলিয়ার্সের পুরনো সেই বক্তব্যকে অনেকেই সত্য মনে করে নিয়েছিল।

আরও পড়ুন: আন্তর্জতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় বলে দিলেন ওয়ার্নার

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট