Connect with us
ফুটবল

বিশ্বকাপে রেফারিরাও পান মোটা অঙ্কের অর্থ

বেফারি। ছবি- গুগল

ফাইনালের মাহরণের অপেক্ষায় কাতার বিশ্বকাপ। এ আসরে সেরা রেফারিদের এনেছিল ফিফা। এ পর্যন্ত বেশ কিছু ম্যাচে সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হলেও অধিকাংশ ম্যাচই সফলভাবে সম্পন্ন করেছেন রেফারিরা। এদিকে কাতার বিশ্বকাপ থেকে রেফারিরাও পাচ্ছেন বেশ মোটা অঙ্কের অর্থ।

জানা গেছে, বিশ্বকাপের সঙ্গে সম্পৃক্ত সব রেফারিকে ৭০ হাজার ডলার করে ব্যাসিক ভাতা দিচ্ছে ফিফা। এছাড়া প্রত্যেক সহকারি রেফারি পাচ্ছেন ২৫ হাজার মার্কিন ডলার।

চ্যাম্পিয়নস লিগে রেফারিং করে একজন ম্যাচ অফিশিয়াল যে টাকা আয় করেন, বিশ্বকাপে তা তিন গুণ। একজন ম্যাচ রেফারি বিশ্বকাপে গ্রুপ পর্বে ম্যাচ পরিচালনা করে তিন হাজার ডলার পান। আর প্লে অফ বা ফাইনালে ম্যাচ পরিচালনা করে পান ১০ হাজার ডলার।



এদিকে, গ্রুপ পর্বে সকল ম্যাচের জন্য সহকারি রেফারি পান আড়াই হাজার ডলার। প্লে অফ কিংবা ফাইনালে পেয়ে থাকেন ৫ হাজার ডলার। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ম্যাচপ্রতি তিন হাজার ডলার পান।

আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: লিওনেল মেসি

এছাড়া টুর্নামেন্টের পরের ধাপগুলোতে ম্যাচপ্রতি পান ৫ হাজার ডলার। সব মিলে টুর্নামেন্ট থেকে একজন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সর্বোচ্চ ১ লাখ ৭৫ হাজার ডলারের মতো আয় করতে পারেন।

সূত্র: দ্য সান।

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল