Connect with us
ক্রিকেট

রংপুরের একাদশে সাকিব-বাবর, সিলেটের মাঠে ব্যাটিংয়ে খুলনা

Crifo Rangpur
রংপুরের একাদশে সাকিব-বাবর। ছবি- ফেসবুক

‘দুটি পাতা একটি কুড়ির দেশ’ সিলেটে শুরু হয়েছে বিপিএলের দশম আসর। প্রথম দিনের দুটি ম্যাচের মধ্যে দুপুরে মাঠে গড়িয়েছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ। শুক্রবার দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচে দেখা মিলেছে সাকিব আল হাসানের। চিকিৎসা শেষে দেশে ফিরে গতকাল সিলেটে দলের সঙ্গে যোগ দেন সাকিবন। এর আগের ম্যাচে একাদশে খেলেছেন পাকিস্তানী ব্যাটার বাবর। দুজনকে একই একাদশে দেখে খুশি ভক্তরা।

খুলনা টাইগার্স এবারের বিপিএলে আছে দারুণ ছন্দে। এনামুল হক বিজয়ের নেতৃত্বে টানা ২ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। এভিন লুইস, শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম, দাশুন শানাকাদের মতো বিদেশি তারকা রয়েছে টাইগার্স শিবিরে।



খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয়, এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শুনাকা, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও নাসুম আহমেদ।

রংপুর রাইডার্স একাদশ: রনি তালুকদার, ব্রান্ডন কিং, বাবর আজম, শামীম হোসেন, সাকিব আল হাসান, মোহাম্মদ নবি, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, মাহেদী হাসান, আজমতউল্লাহ ওমরজাই ও রিপন মন্ডল।

আরও পড়ুন: বিপিএল: সিলেট পর্বের পূর্ণাঙ্গ সময়সূচী

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৪/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট