Connect with us
ফুটবল

মেসিকে শুভকামনা জানিয়ে যা বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো

মেসি ও রিভালদো। ছবি: গুগল

মেসিরা এখন কাতার বিশ্বকাপের ফাইনালে। তাই মেসিকে শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রিভালদো। বিশ্বকাপ থেকে ব্রাজিল ও নেইমারদের বিদায়ের পর মেসির আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন বলেও জানিয়েছেন।

এদিকে সেমিতে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট কেটে নিয়েছে আর্জেন্টিনা। মেসিদের দুর্দান্ত খেলা মাঠে বসে উপভোগ করেন ব্রাজিলিয়ান তিন কিংবদন্তি রিভালদো, রোনালদিনহো ও রোনালদো ফেনেমেনন।

আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিতের ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রিভালদো লিখেন, বিশ্বকাপে আমাদের ব্রাজিল বা নেইমার নেই। সেজন্য আমি আর্জেন্টিনার সমর্থন করছি। মেসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোমার আগেই বিশ্বকাপ জেতা দরকার ছিল। তবে ঈশ্বর ভালো জানেন কখন কী হবে। রবিবার ঈশ্বর নিশ্চই তোমাকে মুকুট দেবেন।



আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: লিওনেল মেসি

অপরদিকে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ছয় ম্যাচে চারটিতে ম্যাচ সেরা হয়েছেন মেসি। এবারের আসরে যৌথভাবে সর্বোচ্চ পাঁচ গোলও করেছেন তিনি। তাই মেসিকে টুপি খোলা অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘তুমি ব্যক্তি হিসেবে এই শিরোপার দাবিদার রয়েছ, যে অসাধারণ ফুটবল তুমি খেলেছ এর জন্য তোমার বিশ্বকাপ জেতা উচিত। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল