Connect with us
ক্রিকেট

আইপিএলের নিলামে চার বাংলাদেশি ক্রিকেটার

সাকিব আল হাসান ও লিটন দাস। ছবি- গুগল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর এবারের আসরে নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ছয়জন ক্রিকেটার। এ থেকে মঙ্গলবার প্রকাশিত নিলামের চূড়ান্ত তালিকায় স্থান হয়েছে চার জনের।

এ তালিকায় আছেন, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

জানা গেছেন, আইপিএলের এ নিলামে ৯৯১ জন দেশি-বিদেশি ক্রিকেটার নিবন্ধন করলেও মোট ৪০৫ জন ক্রিকেটারের নাম উঠনো হবে নিলামে। সেখানে ভারতের ২৭৩ জনের সঙ্গে বিদেশি ক্রিকেটার থাকবেন ১২৩ জন।



অপরদিকে এবার বাংলাদেশ থেকে আইপিএল নিলামে নাম দিয়েছিলেন, সাকিব, লিটন, তাসকিন, আফিফ, শরিফুল ও নাসুম। তাদের মধ্যে বাদ গেছেন পেসার শরিফুল ও স্পিনার নাসুম।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: লিওনেল মেসি

এবার নিলামে সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ধরা হয় ১ কোটি ৫০ লাখ রুপি। এছাড়া উইকেটকিপার হিসেবে ৩ নম্বর সেটে আছে লিটন, তার ভিত্তিমূল্য মাত্র ৫০ লাখ। পেসার তাসকিন আছেন ১৩ নম্বর সেটে। বাংলাদেশি আরেক ক্রিকেটার আফিফ ২৯ নম্বর সেটে রয়েছেন।

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর/এসএ 

Crifosports announcement

Focus

More in ক্রিকেট