Connect with us
ক্রিকেট

মহেন্দ্র সিংহ ধোনিকে পাকিস্তানে আমন্ত্রণ জানালেন টিভি সঞ্চালক

Dhoni pakistan
মহেন্দ্র সিংহ ধোনিকে পাকিস্তানে আমন্ত্রণ

রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন যাবত পাকিস্তান সফরে যায় না ভারত। এমনকি গেল এশিয়া কাপেও অনাগ্রহের কারণে পাকিস্তান থেকে ভারতের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। বৈরি সম্পর্কের জেরে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানে না গেলেও এবার ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে পাকিস্তানে আমন্ত্রণ জানালেন পাকিস্তানি টিভি সঞ্চালক।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ পেয়েছিল যেখানে ভারতীয় দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি প্রশংসা করছিলেন পাকিস্তানি খাবারের। এমন ভিডিও নজরে পড়তেই ধোনিকে নিজেদের স্পোর্টস বিষয়ক অনুষ্ঠান ‘দ্যা প্যাভিলিয়ন’ আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় টিভি সঞ্চালক ফখর এ আলম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ধোনির সেই ভিডিওতে দেখা যায় তিনি বলছেন, ‘ আমাদের একবার হলেও পাকিস্তান যাওয়া উচিত, শুধুমাত্র তাদের খাবার খাওয়ার জন্য। সেখানকার খাবার দুর্দান্ত।’ ১২ সেকেন্ডের সেই ছোট্ট ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।



আর এই ভিডিওটি নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন ফখর এ আলম। যেখানে ধোনিকে আমন্ত্রণ জানিয়ে ফখর লিখেন, ‘ ধোনি ভাই আপনি মন জয় করে নিয়েছেন। আমার মনে হয় আপনার আমাদের শো ‘দ্যা প্যাভিলিয়ন’ এ আসা উচিত। কেবল ক্রিকেটের জন্যই নয়, ভালো খাবারের জন্য।’

আরও পড়ুন: রোমাঞ্চ ছড়ানো ম্যাচ জমিয়ে তুলেই জিতল চেলসি

ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট