Connect with us
ক্রিকেট

বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে রাতে ডিনার পার্টি করবেন পাপন

বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে রাতে ডিনার পার্টি করবেন পাপন। ছবি- সংগৃহীত

দু’দিন আগেই সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এক ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। তবে সিলেটের গ্যালারিতে বসে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশের এই জয় উপভোগ করতে না পারলেও পরবর্তীতে বাংলাদেশ টেস্ট দলের সাথে ডিনার পার্টিতে অংশগ্রহণ করার কথা ছিল।

জানা গেছে, আজই বাংলাদেশ টেস্ট দলের সাথে ডিনার পার্টিতে অংশ নেবেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের  (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ডিনার পার্টিটি হবে। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি মিডিয়া বিভাগের চেয়ারম্যান তানভীর আহমেদ।

এর আগে সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। ঘরের মাঠে এটিই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম জয়। এই জয়ের পরপরই বাংলাদেশ ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস এই ডিনারের বিষয়টি জানান।



আগামী বুধবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্টকে সামনে রেখে আজও নেটে অনুশীলন করেছে টাইগাররা। প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টেও জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী বাংলাদেশ।

 

আরও পড়ুন: বাভুমাকে ছাড়াই ভারতের বিপক্ষে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

ক্রিফোস্পোর্টস/০৪ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট