Connect with us
ফুটবল

আবারো নতুন লুকে হাজির নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র। ছবি- গুগল

ফুটবল খেলার পাশাপাশি নানান ভাবে নিজের স্টাই পরিবর্তন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন নেইমার জুনিয়র। চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন তিনি। এই অবসর সময়কে কাজে লাগিয়ে মাথা ন্যাড়া করে নতুন লুকে হাজির হয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড পেইজে ন্যাড়া মাথার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন ‘নতুন লুক’।

ব্রাজিলের নাম্বার টেনের এমন স্টাইল পরিবর্তন নতুন কিছু নয়। এর আগেও তিনি চুলের ভিন্ন ভিন্ন স্টাইলের জন্য আলোচনায় এসেছেন।



উরুগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে ফাউলের শিকার হন নেইমার। চোট গুরুতর হওয়ার অস্ত্রোপচারও করা হয়েছে। ফলে লম্বা সময় থাকতে হবে মাঠের বাইরে।

আরও পড়ুন: আর্জেন্টিনায় ফিরেই খুশির বার্তা দিলেন মেসি

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৩/এমএ

Crifosports announcement

Focus

More in ফুটবল