Connect with us
ফুটবল

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’: ফিফার উদ্দেশে লা লিগা সভাপতি

ফিফার সমালোচনায় লা লিগা সভাপতি। ছবি: সংগৃহীত

২০৩০ সালের বিশ্বকাপকে ঘিরে নতুন আলোচনা শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শতবর্ষের এই আসরে ৬৪টি দল নিয়ে প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনা নিয়ে ভাবছে ফিফা। তবে এই পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন স্পেনের শীর্ষ ফুটবল লিগের সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর মতে, এমন সিদ্ধান্ত ফুটবলের জন্য মোটেও ভালো হবে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তেবাস বলেন, বিশ্বকাপ অবশ্যই বড় আয়োজন। কিন্তু ফুটবল শুধু বিশ্বকাপকে ঘিরে নয়। সারা বছর বিভিন্ন দেশের ঘরোয়া প্রতিযোগিতার ওপরই এই খেলার ভিত্তি দাঁড়িয়ে আছে। বিশ্বকাপের জন্য অতিরিক্ত ম্যাচ যোগ করলে সেই ঘরোয়া প্রতিযোগিতাগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরও সমালোচনা করেন তেবাস। তাঁর দাবি, বর্তমান নেতৃত্বে এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা দীর্ঘমেয়াদে ফুটবলের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি মনে করেন, ফুটবল পরিচালনায় এখন পরিবর্তনের সময় এসেছে।



তেবাসের মতে, আন্তর্জাতিক সূচি এমনিতেই অনেক ব্যস্ত। এর মধ্যে আরও বেশি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করলে খেলোয়াড়দের ওপর চাপ বাড়বে। একই সঙ্গে বিভিন্ন দেশের লিগ ও ক্লাবগুলোও ক্ষতির মুখে পড়বে। তাই নতুন প্রতিযোগিতা বাড়ানোর বদলে বর্তমান সূচি আরও ভারসাম্যপূর্ণ করা প্রয়োজন।

২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি শতবর্ষ উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই বিশেষ আসরে দলসংখ্যা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা চলছে, তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

তেবাসের মতে, ফুটবলের ভবিষ্যৎ রক্ষার জন্য ঘরোয়া প্রতিযোগিতাকে আরও গুরুত্ব দিতে হবে। তাঁর মতে, জাতীয় দলের ম্যাচের সংখ্যা কমিয়ে খেলোয়াড়দের ওপর চাপ কমানোই এখন সময়ের দাবি।

ক্রিফোস্পোর্টস/২২জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল