আজ থেকে ৩৩ বছর আগে- ১৯৯০ সালের নভেম্বরে টানা তিন ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুস। গুনে গুনে ঠিক ৩৩ বছর পর সেই রেকর্ডে ভাগ বসালেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
জিম্বাবুয়ের মাঠে চলমান বিশ্বকাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা, আর দ্বিতীয় ম্যাচে ওমানের বিরুদ্ধে মাত্র ১৩ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট। এখানেই থামেনি তার ঘূর্ণি। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেও তুলে নিয়েছেন ৫ উইকেট।
হাসরাঙ্গার রেকর্ডগড়া ম্যাচে বড় জয় পেয়েছে শ্রীলংকা। বুলাওয়ের মাঠে আইরিশদের ১৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লংকানরা। আর এতে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
রবিবার (২৫ জুন) আগে ব্যাট করে ৩২৫ রানে অলআউট হয় দাসুন শানাকার দল। জবাবে হাসারাঙ্গা ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয় আইরিশ ব্যাটিং লাইন। গুটিয়ে যায় মাত্র ১৯২ রানে। অ্যান্ড্রু বালবির্নির দল হারে ১৩৩ রানে।
এদিন লঙ্কানদের হয়ে ব্যাট হাতে ১০৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেন দিমুথ করুণারত্নে। ৮২ রানের ইনিংস খেলেন সামারাবিক্রমা।
‘বি’ গ্রুপ থেকে তিন ম্যাচে তিন জয়ে শীর্ষে শ্রীলংকা। টানা তিন হারে প্রথমপর্ব থেকে বিদায় নিল আয়ারল্যান্ড।
আরও পড়ুন: ১২ মাসের ছুটিতে যাচ্ছেন মেসি!
ক্রিফোস্পোর্টস/২৬জুন২৩/এমএ
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...