Connect with us
ক্রিকেট

১ ম্যাচে ৩ সুপার ওভার, বিশ্ব ক্রিকেট প্রথম দেখলো

টানটান উত্তেজনা ছিল নেপাল-নেদারল্যান্ডস ম্যাচে। ছবি- সংগৃহীত

শতবছরের বেশি সময় ধরে চলা ক্রিকেটে এক নতুন রেকর্ড দেখা গেছে। একই ম্যাচে তিনবার সুপার ওভারের ঘটনা ঘটেছে। এর আগে আইপিএলে এক ম্যাচে দুই সুপার ওভার হয়েছিল। কিন্তু নেপাল ও নেদারল্যান্ডসের ম্যাচ ছাড়িয়ে গেল সবকিছু।

পুরুষদের পেশাদার ক্রিকেটে এই প্রথম কোনো ম্যাচে দেখা গেল তিনটি সুপার ওভার। দীর্ঘ উত্তেজনাময় এই ম্যাচে অবশ্য জয়ের হাসি হেসেছে নেদারল্যান্ডস।

মঙ্গলবার (১৭ জুন) ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে স্কটল্যান্ডের গ্লাসগোতে প্রথমে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে সংগ্রহ করে ১৫২ রান। জবাবে নেপালের ব্যাটাররা শুভ সূচনার ইঙ্গিত দিলেও মাঝপথে উইকেট হারিয়ে চাপে পড়ে। শেষ ওভারে ছিল নাটকীয়তা।



৬ বলে ১৬ রানের ওই সমীকরণ তিনটি চার ও সিঙ্গেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন টেইলএন্ডার নন্দন যাদব। b একেবারে শেষ বলে চার হওয়ায় ম্যাচ টাই হয়। ফলাফলের জন্য সুপার ওভারে গড়ায় ম্যাচের ভাগ্য।


আরও পড়ুন 

» টস জিতে ব্যাটিং বেছে নিলেন শান্ত, বাংলাদেশ একাদশে কারা?

» বাংলাদেশ দলে ৩ অধিনায়কের পক্ষে নন নান্নু


প্রথম সুপার ওভারে কুশাল ভুর্তেল ৫ বলে ১৮ রান করলে নেপালের দিকে চলে যায় ম্যাচের ভাগ্য। কিন্তু ম্যাক্স ও’দাউদ ব্যাটে নেমে ম্যাচ ঘুরিয়ে নেন ডাচদের দিকে। প্রথম চার বলে ৮ রান আসলে পঞ্চম ও ষষ্ঠ বলে একটি করে ছয় এবং চার হাঁকিয়ে স্কোর সমান করলে আবার সুপার ওভারে গড়ায় খেলা।

এইপর্বে আগে ব্যাটিংয়ে আসে নেদারল্যান্ডস। ও’দাউদ ও স্কট এডওয়ার্ডস একটি করে ছক্কা হাঁকালে স্কোর দাঁড়ায় ১৭। কিন্তু তাতেও জিততে পারেনি। ওভারের শেষ বলে দীপেন্দ্র সিং আইরে ছক্কা হাঁকিয়ে স্কোর সমান করেন। এরপর আবার সুপার ওভার!

তৃতীয় সুপার ওভারে ভেলকি দেখান নেদারল্যান্ডসের স্পিন অলরাউন্ডার জ্যাক লায়ন-ক্যাশে। ৪ বলে কোনো রান না দিয়েই দুটি উইকেট শিকার করেন। এতে নেদারল্যান্ডসের জিততে দরকার হয় মাত্র এক রান। মাইকেল লেভিট প্রথম বলেই ছক্কা মেরে নাটকীয় জয় তুলে নেন। বিশ্ব ক্রিকেটের নতুন এই ইতিহাসের ম্যাচে জয় পায় নেদারল্যান্ডস।

ক্রিফোস্পোর্টস/১৭জুন২৫/এজে/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট