ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা নিলাম। এর আগে ২০২২ সালে বেঙ্গালুরুর একটি হোটেলে পঞ্চম মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল। তবে ২০২৫ আইপিএলের মেগা নিলাম ভারতের বাইরে অনুষ্ঠিত হবে।
২০২৪ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এটাই ছিল ভারতের বাইরে টুর্নামেন্টটির প্রথম নিলাম। এবারের মেগা নিলামটিও ভারতের বাইরে আরব আমিরাত বা সৌদি আরবে হওয়ার কথা ছিল। তবে সৌদি আরবেই মেগা নিলাম অনুষ্ঠিত হবে।
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর এবারের আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরও পড়ুন:
» বিপিএলে আলো ছড়াবেন বিদেশি ফুটবলার-হলিউড তারকা!
» কলকাতা থেকে বাদ পড়ে যা বললেন স্টার্ক
এর আগে গত ৩১ অক্টোবর ছিল আইপিএলের ১০ ফ্রাঞ্চাইজির রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকা প্রকাশের শেষ দিন। তবে কিছুটা চমক রেখেই এবারের আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ করেছে ফ্রাঞ্চাইজিগুলো। যেখানে কলকাতার হয়ে শিরোপাজয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়ে ফ্রাঞ্চাইজিটি।
আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ককেও ধরে রাখেনি কলকাতা। এছাড়া ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, মঈন আলি, স্যাম কারান, ঋষভ পন্তদের মতো তারকা ক্রিকেটারদেরও ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। বাংলাদেশ থেকে গতবার একমাত্র ক্রিকেটার হিসেবে প্রতিনিধিত্ব করা মুস্তাফিজকেও ছেড়ে দিয়েছে চেন্নাই।
মেগা নিলামের আগে ১০ ফ্রাঞ্চাইজি মোট ৪৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। যার মধ্যে ৩৬ জনই ভারতীয়। এতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট ব্যয় ৫৫৮.৫ কোটি রুপি। এর মধ্যে স্টার্ক না থাকায় সবচেয়ে বেশি মূল্য (২৩ কোটি রুপি) পাচ্ছেন হেনরিখ ক্লাসেন। এছাড়া ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি মূল্য পাচ্ছেন বিরাট কোহলি। ২১ কোটি রুপিতে তাকে রেখে দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৪/বিটি
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...