Connect with us
ফুটবল

সাফে বাংলাদেশের সাফল্য, শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

বাংলাদেশ ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা। ছবি- গুগল

গত সোমবার (৩ জুলাই) ঢাকা সফর করেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। এমির বাংলাদেশ সফরের ৪৮ ঘন্টা পেরোতেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিয়ে একটি পোস্ট দিয়েছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ)।

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ ফুটবলের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেতৃত্বে দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ গ্রুপ পর্ব অতিক্রম করতে পেরেছে। বাংলাদেশ দলের এই সাফল্যকে প্রশংসিত করেছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন।

আজ বুধবার (৫ জুলাই) সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেইজে বাংলাদেশের সেমিফাইনাল খেলাকে লড়াকু সংগ্রাম হিসেবে আখ্যায়িত করেছে। একই সাথে বাংলাদেশের ফুটবলে সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে উক্ত পোস্টটি করা হয়।



সংক্ষিপ্ত ওই বার্তার সাথে বাংলাদেশ দলের একটি ছবিও যুক্ত করা হয়ে। ওই ছবিতে জামাল-জিকোদের ছবির ওপরে মেসি, ডিমারিয়া ও আলভারেজের ছবিও যুক্ত করেছে এএফএ। একই সাথে এএফএর এশিয়ার মার্কেটিং পার্টনার বিকাশের লোগোও ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ পরীক্ষা শুরু

ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৩/এজে

Crifosports announcement

Focus

More in ফুটবল