Connect with us
ফুটবল

মেসির যে কথা কাঁদিয়েছিল মার্টিনেজকে

গত কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর বড় শিরোপা ঘরে নিয়েছিল আর্জেন্টিনা। সে সময় লিওনেল মেসি পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম দেশের হয়ে আন্তর্জাতিক বড় শিরোপা। এই ম্যাচের আগেই সতীর্থদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি।

তখন সেই দলেরই সদস্য ছিলেন সে সময়ে সদ্য বাবা হওয়া এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনাল খেলার জন্য তিনি নিজের মেয়েকে পর্যন্ত দেখতে যাননি তখন। এই গোলকিপারের এমন ত্যাগের কথা উল্লেখ্য করে মেসি তখন বলেছিলেন, মার্টিনেজের জন্য হলেও তাদের শিরোপাটা জেতা উচিৎ।

অধিনায়কের এমন বক্তব্য শুনে আবেগঘন হয়ে পড়েছিলেন গোলকিপার মার্টিনেজ। একই সঙ্গে মেসির এই বাক্যগুলো তাকে ও দলকে বেশ অনু্প্রাণিতও করেছে। সম্প্রতি গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান মার্টিনেজ।



বলেন, সত্যিই আমি অনুভব করেছি যে, আমি তখন কাঁদতে ছিলাম। কারণ মেসি আমার মেয়ের কথা উল্লেখ করেছিল তখন। আমার স্ত্রী (কোপা আমেরিকা) ফাইনালের ১০ দিন আগে মেয়ের জন্ম দেয়। মেসি বলেছিলেন, এখানে আমাদের সঙ্গে থাকার জন্য সে তার নবজাতক কন্যাকেও দেখেনি, এটা নিশ্চিত কর যেন কোপার শিরোপা আমরা তাকেই উপহার দেব।

Crifosports announcement

Focus

More in ফুটবল