Connect with us
ক্রিকেট

পিএসএলে কুমিল্লার হেলমেট পরলেন নাসিম শাহ! অতঃপর যা হলো…

পিএসএলে কুমিল্লার হেলমেট পরলেন নাসিম শাহ
নাসিম শাহ। ছবি- গুগল

সদ্য সমাপ্ত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুম শুরুর কারণে বিপিএলের প্লে-অফের আগেই দেশে ফিরে গিয়েছিলেন পাকিস্তানের ডানহাতি এই পেসার।

তবে পিএসএলের শুরুতেই সমালোচনার মুখে পড়লেন নাসিম। গ্রুপ পর্বে মুলতান সুলতানের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করতে কুমিল্লার হেলমেট পরেই নেমে পড়েছিলেন তিনি।

‘ভুল হেলমেট’ পরে ব্যাটিংয়ে নামার কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ কারণে তার ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে পিসিবির ডিসিপ্লিনারি কমিটি।



এদিকে ডানহাতি এই তরুণ পেস বোলার পাকিস্তানের জার্সিতে তিন ফরম্যাটেই অভিষেক হয়েছে। ইতোমধ্যে ১৫টি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। যেখানে মোট ৭৪ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার।

আরও পড়ুন: এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি কে এই তানভীর?

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট