Connect with us
ফুটবল

পদত্যাগ করলেন ফিফা সাধারণ সম্পাদক

ফাতেমা সামুরা। ছবি- গুগল

পদত্যাগ করলেন ফিফা সাধারণ সম্পাদক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার ইতিহাসে তিনিই প্রথম নারী সেক্রেটারি। দীর্ঘ সাত বছর ধরে ফিফার এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন ফাতেমা সামুরা। এবার তিনি ফিফার এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।

চলতি বছরের ডিসেম্বর পর আর ফিফার সাথে কাজ করবেন না বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছেন ফাতেমা

ফাতেমা বিদায়ের ঘোষণা দিয়ে বলেন, ফিফার সাথে কাজ করা আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। জিয়ান্নো ইনফান্তিনোকে ধন্যবাদ আমাকে এই পদের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। একই সাথে তিনি ফিফা সভাপতি সবসময় পাশে থাকায় তাকে ধন্যবাদ জানান।



আরও পড়ুন: কাল মুখোমুখি হবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া

ক্রিফোস্পোর্টস/১৫জুন২৩/এমএ

Crifosports announcement

Focus

More in ফুটবল