Connect with us
ক্রিকেট

ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন তামিম

তামিম ইকবাল ঢাকা টেস্ট
তামিম ইকবাল। ছবি- গুগল

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটিকে গেলেন তামিম। পিঠের চোট ঠিক না হওয়ায় ঢাকা টেস্টে খেলা হচ্ছে না তার। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বেশ কদিন ধরেই গুঞ্জন উঠেছিল পিঠের ব্যথার জন্য খেলতে পারবেন না তামিম। অবশেষে সেটিই হলো।

গত পরশু ব্যথা নিয়েই অনুশীলন করেছিলের তামিম। একদিন বিরতি দিয়ে আজও অনুশীলনে নেমেছিলেন। প্রায় ২৫ মিনিটের ব্যাটিং অনুশীলনে খেলেছেন শুধু সামনের পায়ে। পেছনের পায়ে খেললেই ব্যথা মাথাচাড়া দিয়ে উঠছে। এই সবই ছিল তাকে নিয়ে বিসিবির মেডিকেল বিভাগের পর্যবেক্ষণের অংশ।



সার্বিক বিবেচনায় আগামীকালের ম্যাচের জন্য যথেষ্ট ফিট নন তামিম। ফলে তাকে ছাড়ায় একাদশ সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: চুক্তি নবায়নে আপত্তি, এমবাপেকে বিক্রির চিন্তা পিএসজির

ক্রিফোস্পোর্টস/১৩জুন২৩/এমএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট