Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে তৌহিদ হৃদয়
ছবি- গুগল

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডে জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। এতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাট হাতে বিপিএল মাতানো তৌহিদ হৃদয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৪ সদস্যের দল নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে আগামী ১ মার্চ শেরে বাংলায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। ৩ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। ৬ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।



বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম এবং তৌহিদ হৃদয়।

আরও পড়ুন: বিপিএলে শিরোপার লড়াইয়ে নেমে ‘অন্যরকম’ সেঞ্চুরি করলেন মাশরাফি

ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট