Connect with us
ফুটবল

নেপালকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশীপে শুভ সূচনা বাংলাদেশের

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ছবি- গুগল

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার ঘরের মাঠে নেপালকে ৩-১ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। এর আগে, দিনের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত।

কমলাপুর স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ৩ মিনিটে রিপার অ্যাসিস্টে স্বাগতিকদের এগিয়ে দেন আকলিমা খাতুন। ম্যাচের ৯ মিনিটের মধ্যে একাধিকবার ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও, গোল হয়নি। ম্যাচের ১৩ মিনিটে আকলিমার পাস থেকে গোল পান অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।



ম্যাচের দ্বিতীয়ার্ধে নেপাল সমতা আনার চেষ্টা করে। বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা দারুণ কয়েকটি সেভ করে। দুদলের ফুটবলাররাই টার্ফে পড়ে খানিকটা আহতও হয়েছেন বেশ কয়েকবার।

আরও পড়ুন: পুরনো কোচকে ফেরানো অপমানজনক বললেন মিসবাহ

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল